শিরোনাম
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকারসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনে এগোচ্ছেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টা জোরদার করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকোট। 

সরকার গঠনের পথে বামপন্থী রাজনৈতিক জোটের সঙ্গে তাঁর মতবিরোধের অবসান হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোটের মধ্য-ডানপন্থী দল ইয়াশার এবং বামপন্থী ডেমোক্র্যাটস দলের মধ্যে জোট আলোচনা আবার শুরু হয়েছে। এর আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আইজেনকোটের সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে আলোচনা চলায় ক্ষুব্ধ হয়ে ডেমোক্র্যাটস দল আলোচনা স্থগিত করেছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইজেনকোট জানান, দুই দলের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়েছে। জোট চুক্তি চূড়ান্ত করতে দীর্ঘ আলোচনা চলবে বলেও জানান তিনি। 

নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি আইজেনকোট।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। 

আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে ডানপন্থী বিরোধী নেতা আভিগদর লিবারম্যানের দল ‘ইসরায়েল আওয়ার হোম’। চলতি সপ্তাহে আইজেনকোটের দল ইয়াশারের সঙ্গে জোট চুক্তিতে সম্মত হয়েছে দলটি। লিবারম্যানও নেতানিয়াহুর নেতৃত্বে ঐক্য সরকার গঠনের বিরোধিতা করেছেন। 

আরও পড়ুন

টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি

তবে সরকার গঠনের সমীকরণ এখনো জটিল। ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন ছাড়া আইজেনকোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন। অন্যদিকে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোট নিয়েও মতপার্থক্য রয়েছে। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রশ্নটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের চেষ্টা সম্পন্ন করতে হবে। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহুসহ অন্য কোনো প্রার্থীকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। সূত্র:  আলজাজিরা।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: