শিরোনাম
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকারসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জাজানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারা তেল পরিশোধনাগারটিকে টার্গেট করে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

এক্সে তিনি এ নিয়ে লিখেছেন, “হুথি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে জাজান তেল পরিশোধনাগার। বেসামরিকদের ওপর এবং বেসামরিক স্থাপনায় হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।”

এরআগে গতকালও জাজানে হামলা চালিয়েছিল হুথিরা। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। তবে আজ হুথিদের ড্রোন বা মিসাইল সরাসরি এসে পরিশোধনাগারে আঘাত করেছে।

সৌদি আরব ও হুথিদের মধ্যে গত জুলাই থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বটা মূলত অনেক পুরোনো।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট সৌদি আরবে পালিয়ে যান। এরপর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যার প্রেক্ষিতে হুথিরাও সৌদির বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে।

আরও পড়ুন

প্রশিকা সদস্য রোকেয়া বেগমের মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান

দীর্ঘ সাত বছর যুদ্ধের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি এবং সৌদির মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোট হামলা করে। এ সময় ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমান অবতরণ করছিল। এ ঘটনার পর হুথিরা হামলা শুরু করে। এ সময়ের মধ্যে হুথিদের কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করতে স্থল অভিযানও শুরু করেছিল সৌদি জোট। তবে এটি ব্যর্থ হয়েছে।

সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: