শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ইরানের ইতিহাসের সর্বনিম্ন দর, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের ইতিহাসের সর্বনিম্ন দর, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল
ইরানের ইতিহাসের সর্বনিম্ন দর, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

ইরানের মুদ্রা রিয়াল ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে এসেছে এবং খোলাবাজারে এক মার্কিন ডলারের বিনিময়মূল্য প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। শনিবার (২৮ নভেম্বর) এবং রোববার (২৯ নভেম্বর) মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে এই নজিরবিহীন দরপতনের তথ্য উঠে এসেছে।

গত কয়েক বছরে ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে ইরানের মুদ্রা। শুক্রবারও প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। ২০২৪ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় প্রতি ডলারের দাম ছিল প্রায় ৬ লাখ ৯০ হাজার রিয়াল। ২০২৫ সালের মার্চে তা প্রথমবার ১০ লাখ ছাড়ায়। চলতি বছরের আগস্টে ডলারের বিপরীতে রিয়ালের দর ২০ লাখের নিচে নেমে যায়।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটির মুদ্রার মান ৯০ শতাংশের বেশি কমেছে।

এদিকে, চলতি বছরের জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে 'টাস্কফোর্স আয়রন গেট' নামে নতুন উদ্যোগও নেয় ওয়াশিংটন।

মুদ্রার দরপতনের পাশাপাশি মূল্যস্ফীতিও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য আগামী কয়েক মাসের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, রাজনৈতিক পরিস্থিতি ও বাজারের প্রত্যাশাও মুদ্রাবাজারে প্রভাব ফেলছে।

অন্যদিকে, মুদ্রার আরও দরপতনের আশঙ্কায় নিজেদের সঞ্চয় সুরক্ষিত রাখতে অনেক ইরানি ডলার ও স্বর্ণ কিনছেন। এতে বাজারে ডলারের চাহিদাও বাড়ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: