শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটের পর বিজেপিকে এক হাত নিলেন শুভশ্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে ব্যারাকপুরের একটি বুথে গিয়ে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি রাজনৈতিক মন্তব্য করে আলোচনায় আসেন এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে পরোক্ষভাবে সমালোচনা করেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, “আমি শুধু একজনকেই চিনি, তিনি হলেন সবার মা দুর্গা। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে প্রতিবারই মহিষাসুর আসে, আর দেবী একাই তাকে পরাজিত করেন। এবারও ঠিক তেমনটাই হবে বলে আশা করছি।”

তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি ‘মহিষাসুর’ বলতে পরোক্ষভাবে বিজেপিকে ইঙ্গিত করেছেন।

এদিকে ২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পরাজিত হয়েছিল। এবার দলটি রাজ্য দখলের লক্ষ্য নিয়ে জোরালোভাবে প্রচার চালাচ্ছে। অন্যদিকে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস তাদের বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তীর ওপরই আস্থা রেখেছে।

আরও পড়ুন

অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অন্নু কাপুরর বিস্ফোরক মন্তব্য

এবারের নির্বাচনে ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দ্বিতীয় দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে, যা ২০১১ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

বুথফেরত জরিপে বিভিন্ন ফলাফল উঠে এসেছে। ছয়টি সংস্থার মধ্যে চারটি সংস্থা বিজেপির সম্ভাব্য অগ্রগতি দেখিয়েছে, অন্যদিকে দুইটি সংস্থা তৃণমূল কংগ্রেসের জয়ীর ইঙ্গিত দিয়েছে। তবে ‘জনমত পোল’ নামের একটি সংস্থার জরিপে তৃণমূলের বড় ব্যবধানে এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বুথফেরত জরিপ সবসময় সঠিক হয় না। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: