শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অন্নু কাপুরর বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অনেক অভিনেতা কখনও কখনও নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মন্তব্য করেছেন অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরও কেউ কেউ চরিত্র থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন না—এমন অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন। তার এই বক্তব্য ঘিরে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি শোতে অন্নু কাপুর বলেন, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকদের যেমন কৌতূহল থাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। তার মতে, কিছু ক্ষেত্রে শুটিং চলাকালীন পুরুষ অভিনেতারা আবেগের বশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কখনও কখনও সহ-অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এক অভিনেতা শুটিং চলাকালীন নিজেকে সামলাতে পারেননি এবং পরিচালক ‘কাট’ বলার পরও থামেননি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে এক অভিনেত্রী বাধ্য হয়ে সেট থেকে সরে যান এবং মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন।

অন্নু কাপুর আরও বলেন, “কিছু মানুষ এই ধরনের দৃশ্যের সুযোগ নেওয়ার চেষ্টা করেন।”

তবে নিজের কাজের প্রসঙ্গে তিনি জানান, তিনি সবসময় পেশাদার আচরণ বজায় রাখেন। কোনো সহ-অভিনেত্রী অস্বস্তি বোধ করলে তিনি শুধু জানতে চান তিনি ঠিক আছেন কি না। এর বাইরে তিনি অতিরিক্ত কথা বলেন না, যাতে পরিস্থিতি আরও অস্বস্তিকর না হয়।

তার মতে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিল্পীর দায়িত্ব হলো সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

অন্নু কাপুরকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ব্লকবাস্টার সিনেমা ‘জলি এলএলবি ৩’-এ। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই পঙ্কজ ত্রিপাঠী ও সৌরভ শুক্লার সঙ্গে প্রিয়দর্শনের একটি কমেডি ড্রামা ছবিতে অভিনয় করবেন।

ভোরের আকাশ/সু.পা

বলিউড

শেয়ার করুন: