শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৫২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় লেবাননে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫২১ জন প্রাণ হারিয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৪ জনে। বর্তমানে লেবাননের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। লেবানন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষকে জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে।

ভোরের আকাশ/আ.র

লেবাননে ইসরায়েলি হামলা

শেয়ার করুন: