শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

ভারতের একতরফা অবস্থানে ‘প্রাসঙ্গিকতা হারিয়েছে’ সিমলা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের একতরফা অবস্থানে ‘প্রাসঙ্গিকতা হারিয়েছে’ সিমলা চুক্তি
ভারতের একতরফা অবস্থানে ‘প্রাসঙ্গিকতা হারিয়েছে’ সিমলা চুক্তি

ভারতের একতরফা অবস্থানের কারণে ১৯৭২ সালের সিমলা চুক্তি এখন ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (৫ জুন) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চুক্তিটি ছিল দ্বিপাক্ষিক। কোনো তৃতীয় পক্ষ এতে যুক্ত ছিল না। বর্তমান বাস্তবতায় এটি কার্যকর নেই বলেই মনে করছি।”

তবে চুক্তি বাতিলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, জিও নিউজ শুরুতে চুক্তি ‘বাতিল’ করার দাবি করলেও পরে তাদের প্রতিবেদনের শিরোনাম সংশোধন করে।

সিমলা চুক্তি ভারত-পাকিস্তান সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর মাধ্যমে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) পরিচালনার রূপরেখা নির্ধারণ করা হয় এবং দ্বিপাক্ষিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের নীতিতে উভয় দেশ সম্মত হয়।

পাকিস্তান এমন মন্তব্য করল কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলা এবং ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি (IWTA) একতরফাভাবে স্থগিত ঘোষণার প্রেক্ষাপটে। এই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের পদক্ষেপকে 'পানি আগ্রাসন' বলে অভিহিত করে ‘দৃঢ় প্রতিক্রিয়ার’ ঘোষণা দিয়েছেন।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: