শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: আব্বাস আরাগচি
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: আব্বাস আরাগচি

সামরিক শক্তি প্রয়োগ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা'-কে  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আরাগচি জোর দিয়ে বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো পারস্পরিক সম্মান প্রদর্শন, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।

ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে আরাগচি উল্লেখ করেন, ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে কোনো অর্জনেই পৌঁছানো সম্ভব নয়, যা ট্রাম্পের বহু আগেই উপলব্ধি করা প্রয়োজন ছিল। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের বড় পরাজয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ইসরায়েল তোষণের নামে দেশকে একের পর এক যুদ্ধে জড়ানোর নীতিকে মার্কিন জনগণ যে ধিক্কার জানিয়েছে, তা বোঝার জন্য নির্বাচনের ভোট গণনা পর্যন্ত ট্রাম্পের অপেক্ষা করা নিষ্প্রয়োজন ছিল।


নিষেধাজ্ঞার পথ ও অর্থনৈতিক চাপ যে সম্পূর্ণ ভুল, তা খুব দ্রুতই ট্রাম্প উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: