শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার দেইর আল বালাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী নিহত ব্যক্তির পরিচয় শরিফ আল হাসনায়াত হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, তিনি হামাসের সামরিক শাখার দেইর আল বালাহ ব্যাটালিয়নের একজন ‘প্লাটুন কমান্ডার’ ছিলেন।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৮৭, আহত ১২০০

ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, আল হাসনায়াত ইসরায়েলের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ তৈরি করেছিলেন। পাশাপাশি হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টাতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ করেছে তারা।

এর আগে আজ দেইর আল বালাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিহত ব্যক্তিই শরিফ আল হাসনায়াত কি না, তা ইসরায়েলি সামরিক বাহিনীর দাবির বাইরে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

ইসরায়েলি বাহিনী

শেয়ার করুন: