শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৮৭, আহত ১২০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি। এ ঘটনায় প্রায় ১৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই। তবে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে প্রায় ৪ হাজার ২০০টি আফটারশক হয়েছে।

ভূমিকম্পের পর হাজারো মানুষকে স্কুল, পুলিশ স্টেশন ও সরকারি কার্যালয়ে তৈরি অস্থায়ী আশ্রয়শিবিরে থাকতে হচ্ছে। দুর্যোগটি ২০২২ সালের পর ইন্দোনেশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে পরিণত হয়েছে।

আরও পড়ুন

আঞ্চলিক উত্তেজনা কমাতে মিসর-ইরানের আলোচনা

সাম্প্রতিক পরাঘাতগুলোর একটি ছিল ৫ দশমিক ৬ মাত্রার। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে ফ্লোরেসের রুতেং শহরের উত্তর-পূর্বাঞ্চলে ওই কম্পন অনুভূত হয়।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, ওই কম্পনের উপকেন্দ্র রুতেং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে ছিল। ভূগর্ভে এর উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। ২০২২ সালের পশ্চিম জাভার ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর এবারই ইন্দোনেশিয়ায় এত প্রাণহানির ঘটনা ঘটল।

ভোরের আকাশ/এম

ইন্দোনেশিয়া

শেয়ার করুন: