শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সারভে (ইউএসজিএস) জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এটি ফিলিপাইনের মিনদানো দ্বীপের সারাঙ্গানি প্রদেশের দক্ষিণ-পূর্বে প্রায় ৯০ কিলোমিটার দূরে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হ্যারি সাউরো এএফপিকে জানান, কম্পনটি ‘সামান্য অনুভূত’ হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফিলিপাইনসহ ইন্দোনেশিয়া এবং আশপাশের দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ মধ্যে অবস্থিত। এই অঞ্চলটি প্যাসিফিক রিং অব ফায়ার নামে পরিচিত, যেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভোরের আকাশ/এসএইচ

উত্তর ইন্দোনেশিয়া

শেয়ার করুন: