শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গুদামে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, শুক্রবার ভোরে হামলার পর ঐতিহাসিক শহরটির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর এএফপির।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার জ্বালানি, সামরিক ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। এরই ধারাবাহিকতায় সেন্ট পিটার্সবার্গে এ হামলা চালানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর মালিকানাধীন কয়েকটি গুদাম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শহরের দুটি গুদামের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এএফপির প্রতিবেদক জানান, সকালে শহরের উঁচু ভবনগুলোর ওপর দিয়ে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, "সেন্ট পিটার্সবার্গ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।"

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। গত এক সপ্তাহে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের একাধিক স্থাপনায় ইউক্রেনের হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

কিউবার আন্তর্জাতিক মেডিকেল মিশনকে ঘিরে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, প্রতিষ্ঠানটির গুদামে নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ সংরক্ষণ ও সরবরাহ করা হয়। কিয়েভ তাদের এ ধরনের অভিযানকে ‘দূরপাল্লার প্রতিরোধমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করছে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার নিয়মিত রাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। কিয়েভ আরও দাবি করেছে, এসব অভিযানের ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং যুদ্ধ পরিচালনার আর্থিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: