শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তৃতীয় সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
তৃতীয় সন্তান নিলেই মিলবে নগদ অর্থ
তৃতীয় সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

কমতে থাকা জন্মহার এবং তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা মোকাবিলায় নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে ভুটান সরকার। নতুন নীতিমালার আওতায় কোনো পরিবারে তৃতীয় বা পরবর্তী সন্তান জন্ম নিলে তিন বছর পর্যন্ত মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।

ভুটানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিএস জানায়, প্রধানমন্ত্রী শেরিং তোবগে গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জনসংখ্যা হ্রাসকে দেশের জন্য একটি ‘অস্তিত্বের সংকট’ হিসেবে উল্লেখ করেন।

কর্মসূচি অনুযায়ী, তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য শিশুর বয়স তিন বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি মাসে ১০৫ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৯ হাজার গুলট্রাম আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভুটানে বর্তমান প্রজনন হার জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশটি শ্রমশক্তি ও দক্ষ জনবলের সংকটে পড়তে পারে।

ভারত ও চীনের মাঝামাঝি অবস্থিত হিমালয়ঘেরা দেশ ভুটানের জনসংখ্যা বর্তমানে ৮ লাখেরও কম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার ১ দশমিক ৮, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন অন্তত ২ দশমিক ১।

এদিকে দেশটিতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। ২০৫০ সালের মধ্যে এ হার ১৭ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, শুধু মাসিক আর্থিক সহায়তা জন্মহার বাড়াতে যথেষ্ট নাও হতে পারে। তাদের মতে, সন্তান লালন-পালন, শিক্ষা, বাসস্থান ও শিশুর যত্নের ব্যয় কমাতে আরও বিস্তৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রয়োজন।

সূত্র: বিবিএস

ভোরের আকাশ/এনএ

 

নগদ অর্থসন্তান

শেয়ার করুন: