শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতশবাজির সরঞ্জাম সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে।

রয়টার্স লিখেছে, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়।

ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে বলেন, ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ৬২ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ এক কন্যাশিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জানালার কাচ ভেঙে যাওয়ারে কারণেই মূলত আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আহতদের স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নিতে সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফাতে পরিণত হবে : নাহিদ

নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন।

তিনি বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/ইউএম

সামরিক ঘাঁটিবলিভিয়াবিস্ফোরণনিহত

শেয়ার করুন: