শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত
বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাল্টা অভিযানে নামার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ভারতের সীমান্ত এলাকাগুলোর ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তেও এই নজরদারির আওতা বাড়ানো হয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ৭ মে রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনাবাহিনী। এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে আলোচনায় বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রাজ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। ইতোমধ্যে সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে এবং জেলা ও সীমান্ত এলাকায় নজরদারি শুরু হয়েছে।

বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন সীমান্তে বিএসএফ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকায় সেনা ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে থাকা কন্ট্রোল রুম ছাড়াও উত্তরবঙ্গের উত্তরকন্যা ভবনে আরেকটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। সাধারণ জনগণ যেন তথ্য দিতে পারেন, সে জন্য আলাদা একটি হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রভাব সীমান্তে পড়তে পারে—এই আশঙ্কা থেকেই নজরদারির মাত্রা বাড়াচ্ছে ভারত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: