শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও অবৈধভাবে নির্বাচনে ভোট দেওয়ায় ৩৩ বছর বয়সী মোহাম্মদ হাচিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়েছে।

মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআই বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে হাচিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত রহমান যুক্তরাষ্ট্র নাগরিক নন জেনেও নভেম্বর ২০২৪-এর নির্বাচনে ভোট প্রদান করেন, যে নির্বাচনটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন সেনেট বা প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।

অভিযোগ দায়েরের অর্থ অপরাধ প্রমাণ হওয়া নয় এবং আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন

ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরা

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানকে সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড ভোগ করতে হতে পারে, তবে সাধারণত আসল সাজা সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক প্রাসঙ্গিক আইন বিবেচনা করে দণ্ড নির্ধারণ করবেন।

ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এই তদন্ত পরিচালনার জন্য এফবিআই এবং সহায়তা প্রদানকারী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলাটি পরিচালনাকারী অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটসেকেও তিনি ধন্যবাদ জানান। সূত্র: মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট

ভোরের আকাশ/ইউএম

অভিবাসী

শেয়ার করুন: