শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক জাকির তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে বৈঠক করছেন, এমন সময় ৮-৯ জন সেখানে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে মারধর শুরু করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের পদ স্থগিত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, ‘আমরা ইতোমধ্যে ঘটনায় জড়িত প্রধান ব্যক্তির প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছি এবং তাঁকে ব্যাখ্যা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। আমরা যে ভিডিওটি পেয়েছি, তাতে আপাতত একজনকেই দেখা যাচ্ছে। তাই প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি বিস্তারিত অনুসন্ধান করবে এবং ঘটনাটি কেন ঘটেছে, এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখবে। কারণ, এ ধরনের ঘটনা নিশ্চয়ই হঠাৎ করে ঘটেনি। এর নেপথ্যে কোনো কারণ আছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখব।’

অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিও ড্যাবের আজীবন সদস্য উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজনই ড্যাবের সদস্য। পরিচালক জাকি ড্যাবের আজীবন সদস্য। অভিযুক্তও ড্যাবের আজীবন সদস্য। ফলে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ড্যাব সভাপতি জানান, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অভিযুক্ত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের একটি প্রকল্পে চাকরি করতেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা আমরা জানার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কোনো কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না, ভবিষ্যতেও করব না। ড্যাব এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের কোনো সদস্য অন্যায় করলে তাঁর বিরুদ্ধেও অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, আইইডিসিআর সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের কাজ হলো দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা, সতর্কবার্তা দেওয়া ইত্যাদি। আইইডিসিআর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে। বিএনপি সরকার আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: