শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধের ময়দানে নামল ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র ‘খাইবার-শেকান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধের ময়দানে নামল ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র ‘খাইবার-শেকান’
যুদ্ধের ময়দানে নামল ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র ‘খাইবার-শেকান’

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এবার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলায় আরও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলবিরোধী ক্ষেপণাস্ত্র হামলার এটি তাদের ২০তম ধাপ। এবার তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ব্যালিস্টিক অস্ত্র ‘খাইবার-শেকান’ (Kheybar-Shekan)। এটি ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ও ভয়ংকর ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে আইআরজিসি।

এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন ইসরায়েল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা ও বেসামরিক আবাসন এলাকাগুলোর ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের অভিযোগ, এসব হামলায় অসংখ্য সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে আখ্যা দিয়েছে “কূটনৈতিক আলোচনার সুযোগ থাকা অবস্থায় সরাসরি যুদ্ধকে বেছে নেওয়া”, যা তাদের মতে, আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

তাদের ভাষ্য, “যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আণবিক নিরস্ত্রীকরণ চুক্তির বরখেলাপ করে ইরানের ওপর সরাসরি হামলা চালিয়ে বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।”

বিশ্লেষকদের মতে, এই হামলা এবং পাল্টা হামলার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ছায়া আরও ঘন হচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর জন্যও।

ভোরের আকাশ//হ.র

ইরানের পারমাণবিক স্থাপনাক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন: