শিরোনাম
অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসাটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবেঅ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসাটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের
ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে নতুন করে একটি ‘সংক্ষিপ্ত ও তীব্র’ যৌথ সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি এবং এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের ওপর নির্ভর করছে।

পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য হামলা হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১২টির বেশি জাহাজে হাজার হাজার মার্কিন বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার থাকতে পারে।

এদিকে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, সেগুলোর কয়েকটি পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: