শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে ইরানের কাছে সুবিধা চায় ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানির ক্ষেত্রে ইরাককে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে ইরাকি বার্তা সংস্থা।খবর আল-জাজিরার।

বৈঠকে ইরাকের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন আল-হালবুসি।

তিনি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে ইরাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। এ অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিবেচনায় নিয়ে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা ইরাকের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে।

আল-হালবুসি বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেল রপ্তানির ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হলে তা দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হবে। আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে ইরাকের অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও তিনি তুলে ধরেন।

ইরাকি স্পিকারের আহ্বানের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, তেহরান ইরাকের সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

গালিবাফ একই সঙ্গে দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হলে উভয় দেশই লাভবান হবে।

ইরাকের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির তেল রপ্তানির একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালিটি ঘিরে কোনো ধরনের বিধিনিষেধ বা দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে ইরাকের অর্থনীতি ও তেল রপ্তানিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুন

ডাঃ আসাদের উপরে হামলার ঘটনায় সাবেক জাতীয়তাবাদী মেডিকেল ও ডেন্টাল ছাত্রদলের প্রতিবাদ

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকের পক্ষ থেকে তেল রপ্তানিতে বিশেষ সুবিধার এই আহ্বানকে দেশটির অর্থনৈতিক স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এনএস

হরমুজ প্রণালিইরানইরাক

শেয়ার করুন: