শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ঘাঁটি হারিয়ে আফ্রিকার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ঘাঁটি হারিয়ে আফ্রিকার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ঘাঁটি হারিয়ে আফ্রিকার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস ও অকার্যকর হয়ে পড়ায় ওয়াশিংটন এখন আফ্রিকার দিকে ঝুঁকছে। রোববার (২৯ নভেম্বর)  আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে এই দাবি করেন।

পশ্চিম এশিয়া সংবাদ সংস্থা ওয়ানার (ডব্লিউএএনএ) বরাত দিয়ে মোহেব্বি জানান, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি আঞ্চলিক সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গত কয়েক মাসের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: