শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের প্রতি সহানুভূতিতে বাহরাইনে ৬৯ নাগরিকত্ব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। দেশটির দাবি, এসব ব্যক্তি ইরানের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ সমর্থন জানিয়েছেন বা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছেন। সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিকত্ব হারানোদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছে। অভিযুক্তদের সবাই বাহরাইনি বংশোদ্ভূত নন বলেও উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের কর্মকাণ্ডকে সমর্থন বা প্রচার করেছেন কিংবা বিদেশি পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাজা হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশে এবং জাতীয়তা আইনের ১০(৩) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আইনে রাষ্ট্রের স্বার্থবিরোধী বা আনুগত্যবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে নাগরিকত্ব বাতিলের সুযোগ রয়েছে।

এছাড়া, কারা বাহরাইনের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তা নিয়ে পর্যালোচনা ও যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’র অ্যাডভোকেসি পরিচালক সাইয়েদ আহমেদ আলওয়াদাই এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার মতে, এটি দমনমূলক নীতির একটি বিপজ্জনক উদাহরণ এবং এতে যথাযথ আইনি প্রক্রিয়া বা আপিলের সুযোগ রাখা হয়নি।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৯ সালের পর এই প্রথম বাহরাইনে নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটল। এর আগে ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ৯৯০ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় কয়েকটি দেশে হামলার ঘটনা ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। তবে এ বিষয়ে বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ভোরের আকাশ/সু.পা

নাগরিকত্ব বাতিল

শেয়ার করুন: