শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

'ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেবে তেহরান'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের কথিত হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলি নিকজাদ ইউক্রেনের এ পদক্ষেপকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে বলেছেন, ইরানি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চালানো এ হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় নিজেদের জাতীয় স্বার্থ, আঞ্চলিক অখণ্ডতা এবং ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কোনো ধরনের আপস করবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

আলি নিকজাদ বলেন, ইরানের ভূখণ্ড, স্থাপনা কিংবা স্বার্থের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা বা আগ্রাসনের উৎসস্থলকে তেহরান বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। 

তিনি ইঙ্গিত দেন, ইরানের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত কোনো পদক্ষেপের ক্ষেত্রে দেশটি প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ইরানি জাহাজ

শেয়ার করুন: