শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যানের চালকসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত হয়েছে ১ জন। নিহত ব্যক্তি হচ্ছেন রাজবাড়ী সদর থানার খানখানাপুর ঢেঁকিগাড়ীয়া গ্রামের মতি পাটোয়ারী পুত্র মানোয়ার পাটোয়ারী(৫২)। সে অটোরিস্কার যাত্রীর ছিল। আহতদের ফরিদপুর মেডিকেল ও রাজবাড়ী সদর, গোয়ালন্দ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফরিদপুরে বিদ্যুৎ কেন্দ্রে তেল সরবারহ করে ৩০টি অয়াগান নিয়ে রাজবাড়ীর দিকে ট্রেনটি যাচ্ছিল।খানখানাপুর রেলগেইট এলাকার অদূরে ট্রেনের ৬টি অয়াগান বগি চেইন ছিড়ে অয়াগান বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময়ট্রেন ক্রোসিং পার হয়ে গেছে নিশ্চিত হয়ে গেইটম্যান গেইট খুলে দেয়। দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাস, দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী যাত্রীবাহী মাহিন্দ্র ও গোয়ালন্দ মোড় থেকে খানখানাপুরগামী ব্যাটারী চালিত অটো রেল লাইনে ক্রোসিয়ের কাছে ধীরগতিতে ছিটকে পড়া ওয়াগানের বগির সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজবাড়ী-ঢাকাগামী সকল প্রকার ট্রেন বন্ধ রয়েছে।

আরও পড়ুন

বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল চত্বরে, নিহত ১

সংবাদ পেয়ে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ, আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

ভোরের আকাশ/এম

রাজবাড়ী

শেয়ার করুন: