শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

যুদ্ধের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ২,৫০০ ক্ষেপণাস্ত্র; দাবি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ২,৫০০ ক্ষেপণাস্ত্র; দাবি মার্কিন গোয়েন্দাদের
যুদ্ধের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ২,৫০০ ক্ষেপণাস্ত্র; দাবি মার্কিন গোয়েন্দাদের

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক এক মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১,৫০০ থেকে ২,৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

এই হিসাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার দাবির সঙ্গে সাংঘর্ষিক।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা তেহরানের রয়েছে।

তবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে গোয়েন্দাদের এই মূল্যায়নে আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ, দেশটির কতগুলো ক্ষেপণাস্ত্র সরাসরি উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষতি হয়েছে। তারপরও আগে থেকে মজুত করে রাখা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়ানোর চেষ্টা করছে দেশটি। তবে যুদ্ধের আগের তুলনায় এই পুনর্গঠনের গতি ধীর।

ইরানের কাছে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে দেশটির সক্ষমতা বাড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের হিসাবেও ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও এ বিষয়ে বিভিন্ন দেশের মূল্যায়নে কিছুটা পার্থক্য আছে।

সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিনের মতে, গোয়েন্দাদের দেওয়া সর্বনিম্ন হিসাবটিও সঠিক হলে যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্রভান্ডারের অর্ধেকের বেশি সক্ষমতা ইরান পুনরুদ্ধার করেছে বলে ধারণা করা যায়।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডারব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে আপাতত ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

অন্যদিকে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছে। তবে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য চাপ দিচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: