শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জর্ডানে বহুসংখ্যক মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত একটি মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগ্রাসনকারী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন নাসর-২’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের অভিযান সফল হয়েছে। জর্ডানের আল-রুকবান আবাসিক কমপ্লেক্সে বহুসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে।”

মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় সকালে আইআরজিসি এ বিবৃতি প্রকাশ করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে এ দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

ইরানের সামরিক ও যোগাযোগ স্থাপনায় মার্কিন হামলা

গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার অভিযোগ ওঠে আইআরজিসির বিরুদ্ধে। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। উভয় পক্ষের মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: