শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে সহিংসতায় গ্রেপ্তার ৪১৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিটিশ ফুটবল ক্লাব আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ২৭০ জন রাজধানী প্যারিসের বাসিন্দা বলে জানা গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে ঘিরে প্যারিসে বাস, ট্রেন ও রেল চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার (পটকা জাতীয় বিস্ফোরক) ফোটানো হয়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এটি পিএসজির জন্য টানা দ্বিতীয় শিরোপা জয় হলেও ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে টানা দ্বিতীয় বছরের মতো সহিংসতার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালে ক্লাবটির জয়কে ঘিরে উদযাপন প্রাণঘাতী রূপ নিয়েছিল।

প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। বর্তমান টুর্নামেন্ট ফরম্যাটে শিরোপা ধরে রাখা মাত্র দ্বিতীয় ক্লাব এখন তারা।

বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি। এর আগের মৌসুমে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

এই জয়ের মাধ্যমে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের টানা তিনবার শিরোপা জয়ের পর পিএসজি প্রথম দল হিসেবে টানা দুইবার শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল। চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সালের পর) এই কীর্তি গড়া মাত্র দ্বিতীয় ক্লাবও তারা।

৭১ বছরের ইউরোপীয় কাপ/চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে পিএসজি এখন দশম ক্লাব হিসেবে টানা দুইবার শিরোপা জিতেছে। এই জয়ের পর প্যারিস ও ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক উদযাপন শুরু হয়, যা পরে বিশৃঙ্খলায় রূপ নেয়।

ফুটেজে দেখা যায়, রাস্তায় ফ্লেয়ার ফোটানো হচ্ছে, ইলেকট্রিক বাইক ও বিভিন্ন বস্তু জ্বালানো হচ্ছে এবং উল্লাসকারীরা অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করছে। পেনাল্টি শুটআউটে জয় নিশ্চিত হওয়ার পর হাজার হাজার সমর্থক প্যারিসের শঁজেলিজে এলাকায় জড়ো হন।

এর আগে দিনের শুরুতে পিএসজির হোম ভেন্যু পার্ক দে প্রাঁসে বড় পর্দায় ম্যাচ দেখার সময় সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, অশান্তির সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাস শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৮০ জন প্যারিসের।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানিয়েছেন, সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি এই ঘটনাকে “সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “কেবল ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার জন্ম দেয়।”

রোববার বিকেলে খেলোয়াড়দের একটি বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে আইফেল টাওয়ারের পাশে চ্যাম্প দে মার্সে প্রদক্ষিণ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংবর্ধনা অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।

গত বছরও পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর উদযাপন সহিংসতায় রূপ নেয়, যেখানে ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হন।

পিএসজি গত দুই মৌসুমে প্রায় প্রতিটি প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছে। গত মৌসুমের শুরু থেকে সম্ভাব্য ১০টি ট্রফির মধ্যে ৮টি জিতেছে তারা; কেবল ক্লাব বিশ্বকাপ এবং ফ্রেঞ্চ কাপ হাতছাড়া হয়েছে।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমার অনুভূতি মিশ্র—উত্তেজনা, ক্লান্তি সবকিছুই একসাথে কাজ করছে। তবে এটি মৌসুমের সেরা মুহূর্ত। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অসাধারণ।”

আরও পড়ুন

ইরানের গোরুক ও কেশমে দ্বীপে মার্কিন হামলা

আর্সেনালের বিপক্ষে মাঠে নামা পিএসজির ১০ জন আউটফিল্ড খেলোয়াড়ই গত মৌসুমের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। কেবল গোলরক্ষক মাতভে সাফোনভ ছিলেন নতুন মুখ; তিনি জানলুইজি দোন্নারুম্মার স্থলাভিষিক্ত হন, যিনি গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন।

আগামী মৌসুমে এই আধিপত্য অব্যাহত থাকলে পিএসজি ইতিহাসে মাত্র পঞ্চম ক্লাব হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ/ইউরোপীয় কাপ জয়ের নজির গড়তে পারে। তবে ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে টানা পাঁচবার ইউরোপীয় কাপ জেতা রিয়াল মাদ্রিদের রেকর্ড ভাঙা তাদের জন্য এখনও বড় চ্যালেঞ্জ। সূত্র : বিবিসি বাংলা

ভোরের আকাশ/সু.পা

চ্যাম্পিয়ন্স লিগ জয়

শেয়ার করুন: