শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে।বুধবারে(২৬ নভেম্বর) বিকেলে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের একাধিক উচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

সরকারের তথ্য সেবা বিভাগের একজন প্রতিনিধি বলেছেন, অগ্নিকাণ্ডে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

হংকংয়ের স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।

এএফপি বলেছে, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারীকে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ‌‌ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‌‌অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় লোকজনকে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ। গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় লাগা আগুনে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ভোরের আকাশ/তা.কা

 

অগ্নিকাণ্ডহংকং

শেয়ার করুন: