শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ৭৫০ বছরের পুরোনো আয়বাকি মসজিদ ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ৭৫০ বছরের পুরোনো আয়বাকি মসজিদ ধ্বংস করল ইসরায়েল
গাজায় ৭৫০ বছরের পুরোনো আয়বাকি মসজিদ ধ্বংস করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফফা এলাকায় ১৩ শতকের শেষের একটি প্রাচীন মসজিদকে বোমা হামলার মাধ্যমে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বার্তাসংস্থা টিআরটি এই খবর নিশ্চিত করেছে। মসজিদটি নির্মাণ করেছিলেন মিসরের ১২-১৩ শতকের শাসক মামলুকরা, এবং মসজিদটির নাম রাখা হয়েছিল শেখ আব্দুল্লাহ আল আয়বাকির নামে। গাজার মানুষের কাছে এটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হিসেবে গণ্য হত।

ফিলিস্তিনি স্থানীয়রা অভিযোগ করছেন, ইসরায়েল শুধু মানুষ হত্যা করছে না, বরং গাজার প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করেও ভীতি তৈরি করছে।

ইসরায়েল নতুন করে গাজা সিটিতে হামলা চালাচ্ছে এবং প্রায় ১০ লাখ মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ নিরাপদ স্থানে স্থানান্তরিত হলেও, অনেকেই এখনও অবস্থান করছেন।

গতকাল জাতিসংঘের তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা চালানো হচ্ছে। হামলার তাণ্ডবে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই লাখ আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘটিত যুদ্ধের পর থেকে গাজার বহু পুরাকীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মতে ফিলিস্তিনের ইতিহাস ও সংস্কৃতিকে হুমকির মুখে ফেলেছে।

ভোরের আকাশ // হ.র

গাজা যুদ্ধইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

শেয়ার করুন: