শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় উৎসব চলাকালীন বজ্রপাতে নিহত ২, আহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উত্তরে একটি ঐতিহ্যবাহী উৎসবে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে মাথিবেসতাদ গ্রামের কাছে আয়োজিত অনুষ্ঠানে এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বাস্থ্য দপ্তর জানায় উৎসব চলাকালীন হঠাৎ বজ্রপাত শুরু হলে উপস্থিত জনতা আক্রান্ত হন। আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে দুই জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী দক্ষিণ গোলার্ধের এই অঞ্চলে এখন গ্রীষ্মকাল চলছে। দক্ষিণ আফ্রিকার এই বিশেষ এলাকায় গ্রীষ্ম মৌসুমে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়া একটি সাধারণ ঘটনা। তবে এবারের এই উৎসবের রাতে এমন ভয়াবহ প্রাণহানির ঘটনায় স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/নি. ব

বজ্রপাতে মৃত্যু

শেয়ার করুন: