মিয়ানমারে ১২১টি আসনে হবে না ভোটগ্রহণ: নির্বাচন কমিশন

মিয়ানমারের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক সরকার। ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইউইসি) জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ১২১টি আসনে ভোটগ্রহণ হবে না। এর মধ্যে রয়েছে:
- পার্লামেন্টের উচ্চকক্ষ (পিথু লুত্তাও): ৫৬টি আসন
- পার্লামেন্টের নিম্নকক্ষ (অ্যামিওথা লুত্তাও): ৯টি আসন
- প্রাদেশিক আইনসভা (স্টেট লুত্তাও): ৫৬টি আসন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই এলাকাগুলো বহুদলীয় গণতান্ত্রিক ভোট ও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত নয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের উচ্চ ও নিম্নকক্ষ ও প্রাদেশিক আইনসভার মোট আসনসংখ্যার হিসেব অনুযায়ী, প্রতি ৭টি আসনের মধ্যে ১টিতে ভোটগ্রহণ হবে না, যা প্রায় ১৫ শতাংশ। যে সব আসনে ভোট হবে না, তা মূলত জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকা।
প্রসঙ্গত, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। সেই সময়ে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতাদের গ্রেপ্তার করা হয় এবং এখনও তারা কারাগারে রয়েছেন।
অভ্যুত্থানের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বৃদ্ধি পায়। বর্তমানে, মিয়ানমারের মোট ভূখণ্ডের প্রায় ৩৩ শতাংশ জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি
ভোরের আকাশ // হ.র