শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হামলা ও হত্যাচেষ্টার মামলায় নজিরবিহীন দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত একটি আটককেন্দ্রে হামলা এবং এক পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে আটজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এদের মধ্যে সাতজনকে ৩০ বছর করে এবং একজনকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহরের একটি জেলা আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৫ সালে আপাদমস্তক কালো পোশাক পরিহিত ৮ জনের একটি দল টেক্সাসের অ্যালভারাদো শহরের প্রেইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে বন্দুকহামলা চালায়। এ সময় হামলাকারীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এই বন্দিশালাটি তত্ত্বাবধানের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

হামলাকারী এই ৮ জনের দলে বেঞ্জামিন সং নামের এক ব্যক্তি আছেন। তিনিই ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী এবং সংগঠক। বেঞ্জামিনকে ১০০ বছর কারাবাসের সাজা দিয়েছেন বিচারক। বাকি ৭ জনের প্রত্যেককে ৩০ থেকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সাজাপ্রাপ্তরা হলেন অটাম হিল, জ্যাচেরি ইভেটস, সাভান্না ব্যাটেন, মেগান মরিস, ম্যারিসেলা রুয়েডা, মেগান মরিস, এলিজাবেথ সোটো এবং ড্যানিয়েল রোনাল্ডো সানচেজ এস্ত্রাদা।

মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সবাই অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট বা অ্যান্টিফা নামের একটি রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। গতবছর এই গোষ্ঠীটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মামলার বিবরণীতেও তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তবে আসামিদের আইনজীবী ফিলিপ হায়েস তাদের সন্ত্রাসী বলতে নারাজ। রয়টার্সকে ফিলিপ বলেছেন, “তারা সন্ত্রাসী নয়। কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না। তারা হলেন সদ্য যৌবনে পা দেওয়া একদল সহৃদয় তরুণ-তরুণী, যারা নিজেদের কণ্ঠ প্রশাসনের কাছে পৌঁছাতে চেয়েছিলেন।

জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন ফিলিপ।

ভোরের আকাশ/জেআ

টেক্সাসপুলিশযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: