শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিধানসভা নির্বাচন

মুর্শিদাবাদে দফায় দফায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তবে ভোটের প্রথম দিনেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি–এর কর্মীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এরই মধ্যে শিবনগরে একটি ভোটকেন্দ্রের কাছে বোমা হামলার ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবীরের দল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এদিকে, হুমায়ুন কবীর এলাকায় পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। নওদা থানার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথের সামনে তৃণমূল কর্মী-সমর্থকেরা তাকে লক্ষ্য করে “গো ব্যাক” স্লোগান দেন। পরিস্থিতির উত্তাপে তিনি প্রতিবাদস্বরূপ রাস্তার মাঝেই বসে পড়েন।

পরবর্তীতে এলাকা ত্যাগ করার সময় তার ওপর হামলার চেষ্টা হয় এবং তার গাড়ির সামনে বাঁশ ফেলে পথ আটকানোর অভিযোগ ওঠে। এছাড়া কনভয়ের গাড়িতে ভাঙচুর ও পোলিং এজেন্ট বহনকারী গাড়িতে ইট ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান হুমায়ুন কবীর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে উস্কানির অভিযোগ তুলেছে। সূত্র : বিবিসি বাংলা

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর ভরতপুর কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, একই দিনে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে সিপিআই(এম) ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। এ ঘটনার কারণে ২১৭ নম্বর বুথে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষকে বাধার মুখে পড়তে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানায় এবং নিরাপত্তার আশ্বাস দেয়।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: