শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীর ওপর গুলি বর্ষণ, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

রোববার রাতে গুইয়াকু গ্রামে এ ঘটনা ঘটে। পরে টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।

সরকারি সূত্র জানায়, রাতে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। 

আতঙ্কে গ্রামবাসীরা ছুটোছুটি করে পালানোর চেষ্টা করেন। হামলার পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।

একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ভোরের আকাশ/আ.র

ঘুমন্ত গ্রামবাসীর ওপর গুলি

শেয়ার করুন: