শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালির নিরাপত্তায় ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কৌশলগত এই নৌপথের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই নেওয়া হয়েছে নতুন এই উদ্যোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নবগঠিত সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। সংস্থাটি হরমুজ প্রণালির সার্বিক তদারকি, নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৌশলগত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

এছাড়া প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, নৌ চলাচল এবং যেকোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করার দায়িত্বও থাকবে নতুন এই কর্তৃপক্ষের ওপর। অর্থাৎ, রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও তথ্য সরবরাহের মাধ্যমে হরমুজ প্রণালির কার্যক্রম আরও নিবিড়ভাবে নিয়ন্ত্রণে রাখতে চায় তেহরান।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি রুটে নিজেদের প্রভাব ও নজরদারি বাড়াতেই ইরান এমন পদক্ষেপ নিয়েছে। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: