শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, খুব দ্রুত কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে সময় খুব কম। দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। তিনি লেখেন, “তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে সেখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরই ট্রাম্পের এই কঠোর মন্তব্য সামনে আসে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগেও ট্রাম্প ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে রাজি না হলে “ইরানের পুরো সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে।” কয়েকদিন আগে তিনি আরও দাবি করেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো হুথি বিদ্রোহীরা

এদিকে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি মনে করছেন, খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু হতে পারে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী এক বা দুই দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এলমাসরির মতে, ট্রাম্পের ওপর বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ‘যুদ্ধপন্থী’ ব্যক্তিরা তাকে কঠোর অবস্থানে যেতে উৎসাহ দিচ্ছেন। তিনি আরও বলেন, ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণমূলক অবস্থান আশা করেছিলেন, তা পাননি। পাশাপাশি আলোচনার অগ্রগতি নিয়েও তিনি হতাশ।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: