শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

"সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী"

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী"
"সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী"

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে যৌথভাবে পরিচালিত নিয়মিত অভিযানে এসব প্রবাসী আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে অবৈধ প্রবেশকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে আটক করা হয়। বর্তমানে সৌদিতে ২৩ হাজার ৬৩০ জন আটক রয়েছেন—এর মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন টিকিট বুকিংয়ের অপেক্ষায় আছেন এবং ইতিমধ্যে ১১ হাজার ৫৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় দেওয়া বা লঙ্ঘনকারীদের সহায়তা করার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং দোষীদের নাম প্রকাশের শাস্তি হতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: