শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনের চাপের মধ্যে কংগ্রেসে নিজ দলেই বিরোধিতার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিরোধিতা বাড়ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চাপের মধ্যে নীতি, বাজেট ও প্রশাসনিক সিদ্ধান্তে দলটির একাংশ এখন প্রকাশ্যে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করছে।

শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একাধিক রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের ইরাননীতি, সরকারি তহবিল বরাদ্দ এবং বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে সহায়তা, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত বিল।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করে, যা ট্রাম্পের নীতির সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে। এতে কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে।

তবে রিপাবলিকান পার্টির ভেতরের এই অবস্থানকে অনেকে সরাসরি বিদ্রোহ না বলে নির্বাচনী চাপের প্রতিফলন হিসেবে দেখছেন। সিনেটর থম টিলিসসহ কয়েকজন আইনপ্রণেতা জানিয়েছেন, নির্বাচনের আগে তারা ভোটারদের মতামতের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

হোয়াইট হাউস এসব অভ্যন্তরীণ বিরোধকে নির্বাচনী রাজনীতি বলে অভিহিত করেছে এবং দাবি করেছে, প্রশাসন রিপাবলিকান পার্টির সঙ্গে সমন্বয় বজায় রেখেই ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন অব্যাহত রাখবে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় অনুগত অবস্থান থাকলেও এখন বাজেট, নীতি ও গুরুত্বপূর্ণ নিয়োগ ইস্যুতে রিপাবলিকানদের মধ্যে মতপার্থক্য বাড়ছে। আসন্ন সময়ে সিনেটে গুরুত্বপূর্ণ মনোনয়ন ও নীতিগত সিদ্ধান্তগুলো ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ভোরের আকাশ/এনউব

বিরোধিতার মুখে ট্রাম্প

শেয়ার করুন: