শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মার্কিন ঘাঁটি না সরানো পর্যন্ত হামলা চলবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম ভাষণে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। এ ঘাঁটিগুলো বন্ধ করা না হলে তাদের ওপর হামলা করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি তার ভাষণে এসব কথা বলেন বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও আলজাজিরা।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। দেশটি কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এ হামলা অব্যাহত থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা এ টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। মোজতবা খামেনি ইরানের সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন। তার মতে-দেশটির সেনাবাহিনী ইরানকে বহিঃশক্তির আধিপত্য বিস্তার বা বিভক্ত হতে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন। আমাদের দেশ যখন চাপ এবং আক্রমণের মুখে, তখন তারা সঠিকভাবে দ্বায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

যুক্তরাষ্ট্রমোজতবা খামেনি

শেয়ার করুন: