আবারও বৈঠকে মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের মন্ত্রীরা

আবারও সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি এবং ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার। বৃহস্পতিবার (১ আগস্ট) আজারবাইজানের রাজধানী বাকুতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। খবর শাফাক নিউজের।
সূত্র জানায়, বৈঠকে মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হবে। একই দিনে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আল-শিবানি মস্কো সফরেও রওনা হচ্ছেন।
উল্লেখ্য, এটি দুই দেশের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠক। এর আগে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
সম্প্রতি দামেস্ক স্বীকার করেছে, তারা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনার মূল বিষয় হচ্ছে ১৯৭৪ সালের গোলান মালভূমির বাফার জোন সম্পর্কিত বিচ্ছিন্নকরণ চুক্তির পুনর্বহাল।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, তেলআবিব এখন সিরিয়ার সঙ্গে শান্তিচুক্তি ও কূটনৈতিক স্বীকৃতি সংক্রান্ত নতুন নীতিগত চিন্তা-ভাবনা করছে।
উল্লেখযোগ্যভাবে, ইসরায়েল আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ এবং ককেশাস অঞ্চলে প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবেও সক্রিয় রয়েছে।
বাশার আল-আসাদের সরকার গঠনের পর থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি জাতিসংঘ-নিয়ন্ত্রিত গোলান বাফার জোনেও অভিযান চালিয়ে দক্ষিণ সিরিয়ায় একাধিক সামরিক তৎপরতায় অংশ নেয় তারা।
ভোরের আকাশ//হ.র