শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিম উপকূলে একাধিক স্থাপনা লক্ষ্য করে হুথিরা ধারাবাহিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারি বাহিনী জানায়, হামলার সময় হুথিরা ১০টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা।

সরকারি বাহিনী আরও জানায়, সম্ভাব্য পরবর্তী হামলা মোকাবিলায় তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক।

গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মান্দেব প্রণালি দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

আরও পড়ুন

সারা বছর মৃত ভোটার কর্তনের পদ্ধতি চূড়ান্ত করল ইসি

হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস।

সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভোরের আকাশ/এম

ইয়েমেন

শেয়ার করুন: