শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮, আহত অন্তত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮, আহত অন্তত ৩৫
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮, আহত অন্তত ৩৫

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, অকারণ ও কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।  এতে ৮ নিরীহ নাগরিক শহীদ হয়েছেন। তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে।

মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন। তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআর মহাপরিচালক বলেন, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। তিনি জানান, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে, যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায়। তিনি আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনীর পাল্টা জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: