শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে মার্কিন হামলা ‘সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন’: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে মার্কিন হামলা ‘সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন’: উত্তর কোরিয়া
ইরানে মার্কিন হামলা ‘সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন’: উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলাকে ‘সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, “মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থের সরাসরি লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা।”

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মূল কারণ। জেরুজালেমে ইসরায়েলের আগ্রাসন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের নীতিই এই সংকটের জন্ম দিয়েছে, যা পশ্চিমা বিশ্ব প্রশ্রয় দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ন্যায়সংগত আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন উচিত এই আক্রমণাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানো।”

উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের মতো ক্ষেত্রে এ দুই দেশের যৌথ কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ//হ.র

ইরান-ইসরায়েল সংঘাতদক্ষিণ কোরিয়া

শেয়ার করুন: