শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সিরিক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা হামলার মাধ্যমে তার জবাব দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি সোমবার (০১ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেইব বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজগান প্রদেশের অন্তর্গত সিরিক দ্বীপের যোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনীর আগ্রাসী হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা হামলার মাধ্যমে তার জবাব দিয়েছে আইআরজিসি। যে মার্কিন ঘাঁটি থেকে সিরিক দ্বীপে হামলা চালানো হয়েছিল, সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।”

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘাঁটি রয়েছে। এসবের মধ্যে প্রধান ও স্থায়ী ঘাঁটি আছে ৮টি। কোন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি আইআরজিসির বিবৃতিতে।

এদিকে সোমবার (০১ জুন) সকালে এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আজ ভোরের দিকে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করেছে দেশটির বিমান বাহিনী।

ইরানের প্রতিরক্ষা বাহিনী কিংবা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরাকের কোনো শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী; তারপর টানা ৪০ দিন ধরে সংঘাত শেষে ৭ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি এখনও চলছে।

চলমান এই বিরতির মধ্যেই গত সপ্তাহে ফের সংঘাত হয়েছে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে। হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনী ড্রোন নিক্ষেপের পর দেশটির বন্দর শহর বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী।

আরও পড়ুন

ইরানের গোরুক ও কেশমে দ্বীপে মার্কিন হামলা

তার জবাব দিতে গত ২৮ মে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চলিয়েছিল আইআরজিসি। সেই হামলার ৩ দিনের মাথায় ফের আক্রমণ হলো কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে।

গতকাল অবশ্য সিরিক দ্বীপের পাশাপাাশি পারস্য উপসাগরের দুই ইরানি দ্বীপ গোরুক এবং কেশমের রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেও বোমা বর্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এমন এক সময়ে এসব হামলা ঘটছে, যখন দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর সংক্রান্ত আলোচনা ফের গতিশীল হয়েছে। সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: