শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর লক্ষ্য মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতে ফাঁদ তৈরি করছেন। তবে ওই ফাঁদে তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, “নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।”

এর আগে গত সপ্তাহে সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনা মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে ইসরায়েল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এই দাবি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

ইসরায়েলি হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরায়েল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে ঘাঁটিটিতে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল। তবে তুরস্ক এই দাবিও প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থার দাবি, তুরস্কের প্রতিনিধি দলটি ঘাঁটিতে গিয়েছিল সেটির পুনর্গঠনের বিষয়টি পরিদর্শন করতে।

তবে নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলি আর্মি রেডিওকে তিনি বলেন, “তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।” সূত্র: দ্য নিউ আরব


ভোরের আকাশ/সু.পা

নেতানিয়াহুর লক্ষ্য, মধ্যপ্রাচ্য

শেয়ার করুন: