শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রেখে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ভোরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ইমরান খানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার আপিল করলেও তা গ্রহণ করেননি আদালত।

ধারণা করা হয়েছিল, ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হতে পারে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া হাসপাতালে যাওয়ার একাধিক সড়কও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বিরুদ্ধে সরকারি তোশখানায় জমা থাকা বিদেশি উপহারের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করে আসছে তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবারের সদস্যরা। সূত্র: দ্য ডন

ভোরের আকাশ/সু.পা

কারাগারে ইমরান খান

শেয়ার করুন: