শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রত্যন্ত ও অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। একই সঙ্গে একটি বেসামরিক যাত্রীবাহী বিমানে আগুন দেওয়ার ঘটনাকেও তারা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের প্রতি একটি বিশেষ ‘বার্তা’ বলে দাবি করেছে। শুক্রবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)-এর মুখপাত্র সেব্বি সামবোম নিহত মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর তাদের যোদ্ধারা পাইলটকে গুলি করে এবং উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দেয়।

বিদ্রোহীদের দাবি, যাত্রীবাহী বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের ওই অঞ্চলে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। তাদের ভাষ্য, এ কার্যক্রমের মাধ্যমে বিদ্রোহীদের দেওয়া আগের সতর্কবার্তা বা আলটিমেটাম লঙ্ঘন করা হয়েছে।

আরও পড়ুন

কাপাসিয়ায় ২৭টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্ধকোটি টাকা অনুদান

অন্যদিকে, পাপুয়ায় মোতায়েন ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ ও সামরিক অভিযান ইউনিটের মুখপাত্র ইউসুফ সুতেজো ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে মার্কিন পাইলট পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমানটিতে বিদ্রোহীরা হামলা চালিয়েছে কি না বা পাইলট নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি আরও জানান, পুড়ে যাওয়া বিমানটিতে থাকা বাকি সাতজন আরোহী স্থানীয় পাপুয়ান নাগরিক ছিলেন।

প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ পাপুয়ার পশ্চিমাঞ্চলে ইন্দোনেশিয়ার শাসন থেকে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে নিম্নমাত্রার সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে উন্নত অস্ত্রের ব্যবহার বাড়ায় স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলার তীব্রতা এবং হতাহতের সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

ভোরের আকাশ/এনএস

ইন্দোনেশিয়া,মার্কিন পাইলট, হত্যাগুলি করে হত্যাইন্দোনেশিয়া

শেয়ার করুন: