শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে মসজিদ সংলগ্ন স্থাপনা ধ্বংসে ১৭ বুলডোজার, সংর্ঘষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির রামলিলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা উচ্ছেদ করার সময় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব স্থাপনা অবৈধ হওয়ায় বুধবার (৭ জানুয়ারি) ভোরে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি দাবি করেছে, উচ্ছেদকৃত স্থাপনাগুলো অবৈধ নয়।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, তুর্কমান গেটের ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশেপাশে ৩০০ কর্মীর সহায়তায় এবং ১৭টি বুলডোজার ব্যবহার করে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়, এতে ৫ পুলিশ আহত হন।

দিল্লি পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা নয়টি জোনে ভাগ করা হয় এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা বলেছে, অভিযানের সময় কিছু দুষ্কৃতকারী ইট-পাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ ‘পরিমিত ও ন্যূনতম বলপ্রয়োগ’ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উচ্ছেদ অভিযানের আগে প্রশাসন আমান কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা জানিয়েছেন, সংযত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

মসজিদের ব্যবস্থাপনা কমিটি আদালতে এমসিডির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছে। তারা জানায়, রামলিলা ময়দানে অবস্থিত মসজিদ ও কবরস্থানের সংলগ্ন জমি থেকে কথিত অবৈধ স্থাপনা সরানোর এই সিদ্ধান্ত তারা মানতে পারছে না।

এর আগে, গত নভেম্বর মাসে হাইকোর্ট তুর্কমান গেট সংলগ্ন রামলিলা গ্রাউন্ড এলাকায় প্রায় ৩৮,৯৪০ বর্গফুট অবৈধ দখল তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে এমসিডি ও দিল্লি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

 

ভোরের আকাশ/তা.কা
 

দিল্লিমসজিদসংর্ঘষ

শেয়ার করুন: