শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ : ট্রাম্পের নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে কৌশলগত হরমুজ প্রণালি-এর নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার অ্যাকাউন্টে ছবিটি কোনো ক্যাপশন ছাড়াই পোস্ট করেন। মূলত “IStandWithTrump47” নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত গ্রাফিকটি তিনি পুনরায় শেয়ার করেন। সেখানে গুরুত্বপূর্ণ এই নৌপথকে তার নামানুসারে চিহ্নিত করা হয়।

এর আগে এক বক্তৃতায়ও ট্রাম্প ‘স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করে মন্তব্য করেছিলেন। উপস্থিত শ্রোতারা বিষয়টি শুনে হাসলেও তিনি বলেন, গণমাধ্যম হয়তো এটিকে ভুল হিসেবে দেখাতে পারে, কিন্তু তিনি খুব কমই ভুল করেন।

এই পোস্ট এমন এক সময় এসেছে, যখন ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কয়েক মাস পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হওয়া এই অবরোধের লক্ষ্য ইরানের বন্দরগামী ও বন্দরত্যাগী জাহাজগুলো। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে সাম্প্রতিক সময়ে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সফর বাতিলের বিষয়েও আলোচনা রয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব কার্ড আমাদের হাতে। ইরান যদি আলোচনা করতে চায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।” এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন

সু চির সাজা আরও কমালো জান্তা সরকার

অন্যদিকে, তেহরান প্রস্তাব দিয়েছে—যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান উত্তেজনা কমে, তাহলে তারা পুনরায় হরমুজ প্রণালি খুলে দিতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/সু.পা

 

হরমুজ প্রণালি

শেয়ার করুন: