শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সু চির সাজা আরও কমালো জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার আইনজীবী দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বার তার সাজা কমানোর ঘটনা। সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দির সাজা আংশিকভাবে হ্রাস করা হয়েছে।

আরও পড়ুন

ইরান-ইউক্রেন সংকট একসঙ্গে সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আটক রয়েছেন এই নোবেল বিজয়ী নেত্রী। নতুন করে সাজা কমানো হলেও তাকে এখনও ১৮ বছরের বেশি সময় কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী দলের এক সদস্য।

এর আগে বিভিন্ন মামলায় তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা ধাপে ধাপে কমানো হচ্ছে। তবে বর্তমানে অং সান সু চি কোথায় আছেন বা তার শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

জান্তা সরকার

শেয়ার করুন: